ইউনিভার্সেল ফিন্যান্স সম্পদ ব্যবস্থাপনার অনুমোদন পেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গতকাল মঙ্গবার ইউনিভার্সেল ফিন্যান্সিয়াল সলুউশনসকে সম্পদ ব্যবস্থাপনার (অ্যাসেট ম্যানেজমেন্ট) লাইসেন্স দিয়েছে।এর ফলে প্রতিষ্ঠানটি এখন নতুন মিউচুয়াল ফান্ড গঠন করে পুঁজিবাজারে বিনিয়োগ কার্যক্রম চালাতে পারবে।অনুমোদন পাওয়ায় প্রতিষ্ঠানটির চেয়্যারম্যান আবু সাঈদ আল মাহমুদ অর্থমন্ত্রী ও এসইসির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি নতুন এই প্রতিষ্ঠানটির সাফল্য কামনায় পুঁজিবাজার-সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন। বিজ্ঞপ্তি।