ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের বার্ষিক সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের (প্রাক্তন-আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) বার্ষিক সম্মেলন গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী। এতে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান প্রকৌশলী দিলীপ কুমার পাল, ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী, সহকারী পরিচালক ডা. কাজী রফিকুল আলম, চিফ ফিন্যান্সিয়াল অফিসার বৈদ্যনাথ সাহা ও হেড অব অ্যাকাউন্টস আনন্দ কুমার সাহা। বিজ্ঞপ্তি