ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার মেডিকেল কলেজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী। এতে বক্তব্য দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী, সহকারী পরিচালক ডা. কাজী রফিকুল আলম, চিফ ফিন্যান্সিয়াল অফিসার বৈদ্যনাথ সাহা এসিএ, হেড অব অ্যাকাউন্টস আনন্দ কুমার সাহা, ম্যানেজার সাহেদা খাতুন, পরিচালক (মেডিকেল) ডা. আশীষ সাহা ও পরিচালক অভিজিৎ ভট্টাচার্য্য, এফসিএ।

সম্মেলনে এ বছরকে আরও অর্থবহ করার কথা বলা হয় এবং ২০১৯ সালকে ‘ইয়ার অব প্রফেশনালিজম’ ঘোষণা করা হয়। এ ছাড়া রোগীদের আরও উন্নত ও দ্রুত চিকিৎসা দেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। সম্মেলনে ঘোষণা দেওয়া হয়, এ বছরই ৫০০ শয্যার আধুনিক বিশেষায়িত হাসপাতালের বহুতল ভবনের নির্মাণকাজ শুরু হবে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হসপিটাল ডেভেলপমেন্ট ম্যানেজার এ কে এম সাহেদ হোসেন। বিজ্ঞপ্তি