প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিমেক গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইউনিমেক ফুড ফ্যাক্টরি লিমিটেড সম্প্রতি ‘রিভোলী’ ব্র্যান্ড নামে খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে। রিভোলী ব্র্যান্ড কুকিজ দিয়ে এই জানুয়ারিতে বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। রিভোলীর পণ্য তৈরি হয়েছে বেলজিয়ামের বিখ্যাত চকলেট এবং ডেনমার্কের বিশেষ রেসিপিতে। ইউরোপের সেরা প্রযুক্তি দিয়ে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে উৎপাদনে সক্ষম ইউনিমেক ফুড ফ্যাক্টরি লিমিটেড তাদের নতুন ব্র্যান্ডের পণ্য বাজারজাত করতে যাচ্ছে। কোম্পানির চেয়ারম্যান আবু সালেহ বলেন, ইউনিমেক ফুড ফ্যাক্টরি অচিরেই বাংলাদেশের ফুড ইন্ডাস্ট্রিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে। বিজ্ঞপ্তি।