ইউনিয়ন ব্যাংকের এসএমএস ব্যাংকিং সেবা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিয়ন ব্যাংকের এসএমএস ব্যাংকিং সেবা চালু করেছে এসএসএল ওয়্যারলেস। ছবি: বিজ্ঞপ্তি
ইউনিয়ন ব্যাংকের এসএমএস ব্যাংকিং সেবা চালু করেছে এসএসএল ওয়্যারলেস। ছবি: বিজ্ঞপ্তি

ইউনিয়ন ব্যাংক লিমিটেডের এসএমএস ব্যাংকিং সেবা চালু করেছে এসএসএল ওয়্যারলেস। গতকাল রোববার ইউনিয়ন ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ-সংক্রান্ত একটি চুক্তি হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হামিদ মিঁয়া, উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মাদ সালেহ, উপদেষ্টা এস এম আমিনুর রহমান, এসএসএল ওয়্যারলেসের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, মহাব্যবস্থাপক আশীষ চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউনিয়ন ব্যাংকের গ্রাহকেরা এখন থেকে তাঁদের ব্যাংক হিসাব ও লেনদেনের তথ্য মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারবেন। এসএসএস ওয়্যারলেসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।