ইউনিলিভার আয়োজিত বিজমাইস্ট্রোস সম্পন্ন
ইউনিলিভার বাংলাদেশ আয়োজিত বিজনেস কেইস প্রতিযোগিতা বিজমাইস্ট্রোস সম্প্রতি সম্পন্ন হয়েছে।২০১০ সাল থেকে ইউনিলিভার বাংলাদেশ এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০১১ সালে ইউনিলিভার বাংলাদেশের কর্মকর্তারা দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ে এই প্রতিযোগিতার আয়োজন করেন।এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হচ্ছে শেষ বর্ষের প্রকৌশল এবং ব্যবসায় প্রশাসনের ছাত্রছাত্রীদের ব্যবসা ও কর্মক্ষেত্রের প্রত্যক্ষ পরিস্থিতির অভিজ্ঞতা লাভ করার একটি সুযোগ দেওয়া।ইউনিলিভার কর্মকর্তারা গত তিন সপ্তাহে ১০টি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন এবং প্রায় এক হাজারেরও বেশি ছাত্রছাত্রীর সঙ্গে কর্মক্ষেত্রের অভিজ্ঞতা বিনিময় করেন। এরপর প্রাথমিক নির্বাচনের মাধ্যমে প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে একটি বিজয়ী দল নির্বাচন করে।প্রাথমিকভাবে নির্বাচিত ১০টি দলকে ইউনিলিভারের একটি ব্র্যান্ড ‘নর স্যুপ’ নিয়ে একটি ব্যবসায়িক কেইস সমাধান করতে দেওয়া হয়। এই ১০টি দল ২ অক্টোবর ঢাকার হোটেল লেকসোরে ইউনিলিভারের বিচারকমণ্ডলীর সামনে তাদের সমাধান তুলে ধরে। ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান রাকেশ মোহান এই প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন। তিনি অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।এই বছরের বিজমাইস্ট্রোস প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ); প্রথম রানারআপ দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ এবং দ্বিতীয় রানারআপ দল খুলনা বিশ্ববিদ্যালয় ও নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তি।