ইউনিলিভার কারখানা এখন বর্জ্যহীন

ইউনিলিভার বাংলাদেশের চট্টগ্রামে কালুরঘাটে অবস্থিত কারখানা থেকে কোনো ধরনের বর্জ্য উৎপাদিত হয় না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বর্জ্য উৎপাদন শতভাগ শূন্যে নামিয়ে এনে ইউনিলিভারের এই স্থানীয় শাখাটি তাদের বিশ্বব্যাপী অন্যান্য শাখার সঙ্গে শূন্য বর্জ্য উৎপাদনকারী লীগে যোগ দিয়েছে। এক বিজ্ঞপ্তিতে ইউনিলিভার বাংলাদেশের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১০ সালে গৃহীত ইউনিলিভার সাস্টেনেইবল লিভিং প্ল্যানের অধীনে ইউনিলিভার বাংলাদেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে। উৎপাদনে অপচয় এবং বর্জ্য কমিয়ে আনা এই পরিকল্পনারই একটি অংশ—যা পরিবেশের ওপর তাদের পণ্যের প্রভাব কমিয়ে এনেছে।
ইউনিলিভার বাংলাদেশের সাপ্লাই চেইন ডিরেক্টর আমিনুর রহমান বলেন, এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের ফ্যাক্টরি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের উৎপাদনের প্রক্রিয়ায় প্রতিনিয়তই কিছু না কিছু নষ্ট হতো। এটি তেল হতে পারে, কেমিক্যাল, খাবার, এমনকি প্যাকেজিংও হতে পারে।
ক্যানটিনে কিংবা রান্নাঘরের অতিরিক্ত খাবার কারখানার চারিদিকের বাগানে ব্যবহার করা হয়। এতে কারখানার যেমন সৌন্দর্য বর্ধন হয়, তেমনি পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব থাকে না।
ইউনিলিভার টেকসই লিভিং প্ল্যান
২০১০ সালে শুরু হওয়া এই ইউনিলিভার সাস্টেনেইবল লিভিং প্ল্যান-টি ইউনিলিভার বাংলাদেশের সমৃদ্ধির একটি ব্লু প্রিন্ট। এই পরিকল্পনা শুধু সামাজিক উন্নয়নেই সক্রিয় ভূমিকা পালন করে না, বরং ইউনিলিভারকে দেয় দায়িত্বশীল, লাভজনক প্রবৃদ্ধি। চার বছর এ কর্মসূচির পর ইউনিলিভার বাংলাদেশ-
• ১ কোটি ৭৮ লাখ মানুষকে লাইফবয় হ্যান্ড ওয়াশ প্রোগ্রামের মাধ্যমে সাহায্য করেছে তাদের জীবাণুমুক্ত জীবন যাপনে।
• পিউরইট-এর মাধ্যমে ১৪ লাখ মানুষকে বিশুদ্ধ পানি পানের নিশ্চয়তা দিয়েছে।
• চট্টগ্রামের কালুরঘাট কারখানায় বর্জ্য উৎপাদনের পরিমাণ শুন্যে নামিয়ে এনেছে।
• ২০০৮ সালের তুলনায় উৎপাদন প্রক্রিয়ায় পানি ব্যবহারের পরিমান অর্ধেকে নামিয়ে এনেছে।
বিস্তারিত জানতে www.unilever.com.bd ভিজিট করুন।