ইউনিলিভার দেশের সেরা এমপ্লয়ার নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড পঞ্চমবারের মতো দেশের ১ নম্বর ‘এমপ্লয়ার অব চয়েস’ নির্বাচিত হলো। দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের শেষ বর্ষের শিক্ষার্থীদের মধ্যে একটি স্বাধীন জরিপের মাধ্যমে ইউনিলিভার বাংলাদেশ দেশের ১ নম্বর এমপ্লয়ার অব চয়েস হিসেবে নির্বাচিত হয়। ইউনিলিভার শুধু এমপ্লয়ার অব চয়েসই নয়, শিক্ষার্থীদের ‘ড্রিম এমপ্লয়ার’ হিসেবেও নির্বাচিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থীরা বিভিন্ন গুণকের ভিত্তিতে ৩৯টির বেশি দেশি ও বহুজাতিক কোম্পানিকে শনাক্ত করে। ইউনিলিভার প্রতিটি ক্ষেত্রেই সবার প্রথম পছন্দ হিসেবে নির্বাচিত হয়। বিশেষ করে ছাত্রীরা তাদের পছন্দের এমপ্লয়ার হিসেবে বেছে নিয়েছে ইউনিলিভারকে।
বছরের পর বছর ধরে ধারাবাহিকভাবে শিক্ষা-প্রতিষ্ঠানভিত্তিক বিভিন্ন কমিউনিটি এবং শিক্ষার্থীদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক, সম্পৃক্ততা এবং বিভিন্ন ধরনের কার্যক্রমই ইউনিলিভারকে এ অর্জন এনে দিয়েছে।
ইউনিলিভার প্রতিবছর শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম পরিচালনা করে। ‘বিজমায়েস্ত্র’ এবং ‘ইউনিলিভার ফিউচার লিডার প্রোগ্রাম’ সেগুলোর মধ্যে অন্যতম। এর মাধ্যমে শিক্ষার্থীরা আগামী দিনের চাকরিজীবনের জন্য তৈরি হতে পারে। এর পাশাপাশি ইউনিলিভার শিক্ষার্থীদের ইন্টার্নশিপ সুবিধা দিয়ে থাকে, যেখানে ইন্টার্নশিপ করা ছেলেমেয়েরা দারুণ শিক্ষণীয় অভিজ্ঞতা এবং সরাসরি বিভিন্ন প্রজেক্টে কাজ করার সুযোগ পায়।

ইউনিলিভার এমন একটি প্রতিষ্ঠান, যা দেয় সেরা ব্র্যান্ডগুলো নিয়ে কাজ করার সেরা সুযোগ। শীর্ষস্থানে থাকার এ প্রয়াস ইউনিলিভার ভবিষ্যতেও অব্যাহত রাখবে। বিজ্ঞপ্তি