ইউনিলিভার বাংলাদেশ পুরস্কার লাভ করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড সম্প্রতি লন্ডনে আয়োজিত সিনিয়র লিডারশিপ অনুষ্ঠানে ‘ইউনিলিভার কম্পাস ইন টু অ্যাকশন’ পদক অর্জন করেছে।বিশ্বব্যাপী ইউনিলিভার থেকে অংশ নেওয়া সব প্রতিযোগীর মধ্যে ইউনিলিভার বাংলাদেশ কম্পাসের সব দিকে পারদর্শিতা প্রদর্শনের সুবাদে এই পুরস্কার লাভ করে।ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও এমডি রাকেশ মোহান ইউনিলিভারের প্রধান নির্বাহী কর্মকর্তা পল পলম্যানের কাছ থেকে পদকটি গ্রহণ করেন।বিজয়ী হিসেবে ইউনিলিভার বাংলাদেশ ১০ হাজার ইউরোর চেক লাভ করেছে, যা ইউনিলিভারের সহায়তায় পরিচালিত ভাসমান হাসপাতাল লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতালকে এবং বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত এলাকার দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসাসেবায় ব্যয় করা হবে।১৯৭৩ সালে বাংলাদেশ সরকারের ৩৯ দশমিক ২৫ শতাংশ অংশীদারিতে ইউনিলিভার বাংলাদেশের যাত্রা শুরু হয়। বিজ্ঞপ্তি।