ইউনিলিভার বাংলাদেশে প্রথম নারী পরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিলিভার বাংলাদেশে প্রথম নারী পরিচালক হিসেবে নিয়োগ পেলেন মনোনিতা সৈয়দ হক। তাঁর নিয়োগ গতকাল সোমবার থেকে কার্যকর হয়েছে।মনোনিতা সৈয়দ হক এই প্রতিষ্ঠানের মানবসম্পদ পরিচালকের দায়িত্ব পালন করবেন। তিনি কোম্পানির ব্যবস্থাপনা পর্ষদেরও সদস্য।মনোনিতা ২০০৬ সালে করপোরেট যোগাযোগ ও সিএসআর ব্যবস্থাপক হিসেবে ইউনিলিভার বাংলাদেশে যোগ দেন। ইউনিলিভারে যোগদানের আগে মনোনিতা বিজ্ঞাপনী সংস্থা অ্যাডকমে সিনিয়র ব্র্যান্ড সার্ভিস ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। বিজ্ঞপ্তি।