ইউনিলিভার বিজমাইস্ত্রোসে চ্যাম্পিয়ন আইবিএর 'টিম পটার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিলিভার বিজমাইস্ত্রোস চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর ‘টিম পটার’। ছবি বিজ্ঞপ্তি
ইউনিলিভার বিজমাইস্ত্রোস চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর ‘টিম পটার’। ছবি বিজ্ঞপ্তি

দেশের ২৮৩টি দলকে হারিয়ে ইউনিলিভার বিজমাইস্ত্রোস-২০১৬ এর চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর ‘টিম পটার’।
চারবারের এমপ্লোয়ার অব চয়েস এবং বাংলাদেশের সবচেয়ে বড় এফএমসিজি কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ আয়োজিত রিয়েল লাইফ বিজনেস কমপিটিশন ‘বিজমাইস্ত্রোস’। এবারের আসরটি সপ্তম আসর। এবারের আসর শুরু হয় শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের ‘ক্যাম্পাস সেশন’-এর মাধ্যমে। এই সেশন দ্বারা ইউনিলিভার বাংলাদেশ প্রতিটি ক্যাম্পাস থেকে প্রতিভাবানদের খুঁজে বের করে। যারা বিজমাইস্ত্রোস প্রতিযোগিতা করে শুধু বিজয়ী নয় বরং ইউনিলিভার গ্লোবালি আয়োজিত ‘ইউনিলিভার ফিউচার লিডারস লীগ’-এর অংশগ্রহণের সুযোগ করে নেবেন।
ক্যাম্পাস সেশনে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ-সাউথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বুয়েট, ইষ্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য। এই সেশন শিক্ষার্থীরা ইউনিলিভার বাংলাদেশের লিডারদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয় এবং শিক্ষার্থীদের তাদের ভবিষ্যৎ এ চাকরিক্ষেত্র সম্পর্কে ধারণা পেতে সাহায্য করে।

বিজমাইস্ত্রোস প্রথম রাউন্ড ‘দি লা মেরিডিয়ান হোটেলে’ অনুষ্ঠিত হয়। এ রাউন্ডে স্ট্রেস ম্যানেজমেন্ট পরীক্ষা করা হয়। অন স্পট অ্যাসেসমেন্টে ২৮০ টিরও বেশি দল থেকে প্রতিযোগিতার জন্য ১৫০ দম প্রথম রাউন্ডের জন্য বাছাই করা হয়। এর মধ্য থেকে দ্বিতীয় রাউন্ডের জন্য ২২টি দল উত্তীর্ণ হয়। সেখান থেকে সেমিফাইনাল পর্বের জন্য ১০ দল উত্তীর্ণ হয়। এ ১০টি দল থেকে চূড়ান্ত পর্বের জন্য ৪টি দল নির্বাচিত হয়।

ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ ৪টি দলকে লাইফবয়ের লিকুইড হ্যান্ডওয়াশের ওপর মার্কেট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে হয়। সবচেয়ে উদ্ভাবনী আইডিয়া দিয়ে ইউনিলিভার বিজমাইস্ত্রোস ২০১৬ জিতে নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর ‘টিম পটার’। তাদের যাত্রা এখানেই শেষ নয়। এখন তারা “ইউনিলিভার ফিউচার লিডারস লীগ ২০১৭’ তে ৩০টি দেশ থেকে অংশগ্রহণকারী ৯০ জন প্রতিযোগীর সঙ্গে প্রতিযোগিতায় নামবে। যুক্তরাজ্যের লন্ডন এ অনুষ্ঠিত হবে ইউনিলিভার ফিউচার লিডারস লীগ। বিজ্ঞপ্তি।