ইউনিলিভার ৬৫ কোটি লিটার পানি বাঁচিয়েছে
বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড সাস্টেনেইবল লিভিং প্ল্যানের (ইউএসএলপি) মাধ্যমে এক যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করে। এই উদ্যোগের দ্বারা ইউনিলিভার তাদের পানির ব্যবহার ২০০৮ সাল থেকে ২০২০ সালের মধ্যে প্রতি টনে ৫ হাজার ৭০০ লিটার থেকে ২ হাজার ৭৫০ লিটারে কমিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ শুরু করে। এ লক্ষ্যে কাঙ্ক্ষিত সময়ের আগেই অর্জিত হয়েছে। চট্টগ্রাম কালুরঘাট প্ল্যান্ট ২০০৮ সাল থেকে এই পর্যন্ত ৬৫ কোটি লিটার পানি বাঁচিয়েছে। যা পুরো বাংলাদেশের দুই দিনের খাবার পানির মোট চাহিদার চেয়েও বেশি। ইউনিলিভারের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম বছরে ইউনিলিভার তাদের উৎপাদন প্রক্রিয়া নতুনভাবে পরিচালনা করে পানি ব্যবহার ৬.১% কমিয়ে আনে। এরপর কোম্পানির প্রকৌশলীদের পানির সংগ্রহণ শুরু করতে উৎসাহিত করা হয়, যার ফলে পানির ব্যবহার প্রতি টনে ২ হাজার ৭৫০ লিটারে নেমে আসে। রিভার্স অসমোসিস প্ল্যান্ট অথবা বৃষ্টির পানি সঞ্চয়ের মতো প্রকল্পও পানির ব্যবহার কমিয়ে আনতে সাহায্য করে। বৃষ্টির পানি সংগ্রহ করে কোম্পানির পণ্য উৎপাদনের কাজে ব্যবহার করা হয়। এর ফলশ্রুতিতে ২০১৩ সাল থেকে এই প্রকল্প দ্বারা ইউনিলিভারে ৪৫ লাখ লিটার পানি কম ব্যবহার হয়েছে।
ইউনিলিভার বাংলাদেশের সাপ্লাই চেইন ডিরেক্টর আমিনুর রহমান ‘আমাদের লক্ষ্য অর্জন হয়ে গেছে, তবুও আমরা নিত্যনতুন পদক্ষেপের মাধ্যমে এবং উৎপাদনের প্রক্রিয়ায় পানির ব্যবহার কমিয়ে এনে তা কমিউনিটিতে ফিরিয়ে দেব। আমরা যদি পানি ব্যবহারে একটু সাবধান হই, তবে পুরো দেশে এমনকি পৃথিবী জুড়েই হয়তো পানির সংকট আর থাকবে না’।
কোম্পানির পরবর্তী প্রজেক্ট হচ্ছে কারখানার পাশের খোলা মাঠ থেকে বৃষ্টির পানি সংগ্রহ করা। এটি তারা ব্যবহার করবে কোম্পানির পণ্য উৎপাদনের কাজে যার ফলে তিন লাখ বাংলাদেশি তাদের প্রতিদিনের পানির চাহিদা পূরণ করতে পারবে।
ইউনিলিভার সাস্টেনেইবল লিভিং প্ল্যান
২০১০ সালে শুরু হওয়া ইউনিলিভার সাস্টেনেইবল লিভিং প্ল্যান-টি ইউনিলিভার বাংলাদেশের সমৃদ্ধির একটি ব্লু প্রিন্ট। বিশ্বজুড়ে এই পরিকল্পনাটির তিনটি লক্ষ্য আছে—
১. ২০২০ সালের মধ্যে ১০০ কোটিরও বেশি মানুষের সুস্বাস্থ্যে এবং মানব কল্যানে কাজ করা।
২. ২০২০ সালের মধ্যে পণ্য উৎপাদন এবং ব্যবহারে পরিবেশের উপর নেতিবাচক প্রভাব অর্ধেকে নামিয়ে আনা।
৩. ২০২০ সালের মধ্যে কোম্পানির সমৃদ্ধির সঙ্গে সঙ্গে জীবিকা নির্বাহে ভুমিকা রাখা।
চার বছর ইউএসএলপি প্রোগ্রামের পর-
• ১ কোটি ৭৮ লক্ষ মানুষকে লাইফবয় হ্যান্ড ওয়াশ প্রোগ্রামের মাধ্যমে জীবাণুমুক্ত জীবন যাপনে সাহায্য করেছে।
• পিউরইট-এর মাধ্যমে ১৪ লক্ষ মানুষকে বিশুদ্ধ পানি পানের নিশ্চয়তা দিয়েছে।
• চিটাগাং কালুরঘাট কারখানায় বর্জ্য উৎপাদনের পরিমান শুন্যে নামিয়ে এনেছে।
• ২০০৮ সালের তুলনায় উৎপাদন প্রক্রিয়ায় পানি ব্যবহারের পরিমান অর্ধেকে নামিয়ে এনেছে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন www. unilever. com. bd