ইউনিলিভারের নতুন কাস্টমার ডেভেলপমেন্ট ডিরেক্টর নিয়োগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহসিন উদ্দিন আহমেদ সম্প্রতি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের নতুন কাস্টমার ডেভেলপমেন্ট ডিরেক্টর পদে নিয়োগ লাভ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লায়েড ফিজিক্স এবং ইলেকট্রনিকসে উচ্চতর ডিগ্রিধারী মহসিন উদ্দিন দীর্ঘ ১৮ বছরের কর্মঅভিজ্ঞতায় বিভিন্ন বহুজাতিক কোম্পানিতে বিক্রয় ও বিতরণ-সংক্রান্ত কাজ করেন। তিনি ইউনিলিভার বাংলাদেশে যোগদানের আগে নেসেল ম্যাগরিব অঞ্চলের রিজিওনাল সেলস ডেভেলপমেন্ট ম্যানেজার পদে নিয়োজিত ছিলেন। বিজ্ঞপ্তি।