ইউনিলিভারের পানি পরিশোধন ফিল্টার এখন বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিলিভার বাংলাদেশ সম্প্রতি ‘পিওরইট’ নামে নতুন একটি ওয়াটার পিউরিফায়ার বা পানি পরিশোধন ফিল্টার নিয়ে এসেছে।প্লাস্টিকের তৈরি এই পিউরিফায়ারে সরাসরি কলের পানি বিশুদ্ধ হয়। এটির সর্বোচ্চ পানি ধারণক্ষমতা হচ্ছে ১৮ লিটার। পিওরইটের হার্মকিল প্রক্রিয়া চারটি ধাপে পানি থেকে ময়লা, জীবাণু, পরজীবী ইত্যাদি দূর করে।যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির মানদণ্ড অনুযায়ীতৈরি করা হয়েছে এই পানি পরিশোধন ফিল্টার। বিজ্ঞপ্তি।