ইউনিলিভারের প্রতিযোগিতায় কৃতিত্ব দেখাল বাংলাদেশ দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনে গ্লোবাল ইউনিলিভার আয়োজিত ‘ফিউচার লিডার্স লিগ ২০১৫’ শীর্ষক ব্যবসায়িক প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছে ইউনিলিভার বাংলাদেশ দল। ইউনিলিভার বাংলাদেশের ব্যবসায়িক প্রতিযোগিতা বিজমাএসট্রস ২০১৪ বিজয়ী নুসরাত, আকিব ও উৎসবকে ইউনিলিভারের বৈশ্বিক পরিসরের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মনোনীত করা হয়। বাংলাদেশের এই দলটি বিশ্বের ৩০টি দেশের ৯০ জন প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম রানার্সআপের স্বীকৃতি অর্জন করে। নুসরাত, আকিব ও উৎসব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএর শিক্ষার্থী। বিজ্ঞপ্তি।