ইউনিয়ন ক্যাপিটাল ও পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন ক্যাপিটাল ও পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়। এ চুক্তির আওতায় পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে ইউনিয়ন ক্যাপিটাল। ইউনিয়ন ক্যাপিটালের এমডি ও সিইও সাইফুদ্দিন এম নাসের এবং পদ্মা লাইফের এমডি মোহাম্মদ গোলাম রাব্বানী চৌধুরী চুক্তিতে সই করেন।চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে ইউনিয়ন ক্যাপিটালের চেয়ারম্যান কাজী গোলাম রহমান, ইভিপি ও কোম্পানি সচিব মুশফিক উল কাইয়ুম, এসভিপি ও হেড অব বিজনেস আবুল মুনিম খান এবং পদ্মা লাইফের চেয়ারম্যান এ টি এম রফিক, ভাইস চেয়ারম্যান এ এফ এম ওবায়দুর রহমান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।