ইউনিয়ন ক্যাপিটাল ও সাইফ পাওয়ারটেকের মধ্যে চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি রাজধানী ঢাকার শেরাটন হোটেলে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড এবং সাইফ পাওয়ারটেকের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকের আওতায় সাইফ পাওয়ারটেকের গ্রাহকদের জেনারেটর ক্রয় ও মিনি পাওয়ার স্টেশন স্থাপনের জন্য লিজ ফাইন্যান্স সুবিধা দেবে ইউনিয়ন ক্যাপিটাল।বর্তমানে সারা দেশের বিরাজমান বিদ্যুৎসংকটের পরিস্থিতিতে জেনারেটর ক্রয় ও ক্ষুদ্র পাওয়ার স্টেশন স্থাপনের সুবিধার্থে আর্থিক সহায়তা দিতে এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উভয় প্রতিষ্ঠান আশা করে।ইউনিয়ন ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সাইফুদ্দিন এম নাসের এবং সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।সমঝোতা স্মারকে স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন ক্যাপিটালের কোম্পানি সচিব মুশফিক উল কাইয়ুম, হেড অব বিজনেস আবুল মুনিম খান এবং সাইফ পাওয়ারটেকের নির্বাহী পরিচালক নাসের উদ্দীন চৌধুরী, অর্থ ও হিসাব বিভাগের প্রধান হুমায়ুন কবির, সহকারী মহাব্যবস্থাপক মো. আমিরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।