প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে সম্প্রতি মাহমুদউল আলম যোগ দিয়েছেন। এর আগে তিনি জিএসপি ফাইন্যান্স কোম্পানির (বাংলাদেশ) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। মাহমুদউল আলম আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডে যোগ দেওয়ার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ২৫ বছরের বেশি সময়ের কর্মজীবনে তিনি দেশ-বিদেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। এর মধ্যে রয়েছে মাশরেক ব্যাংক অব ইউএই, শাহ্জালাল ইসলামী ব্যাংক ও এবি ব্যাংক। মাহমুদউল আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রিধারী। তিনি দেশে ও দেশের বাইরে বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালা ও সেমিনারে অংশ নিয়েছেন।
বিজ্ঞপ্তি