প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিয়ন ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে সম্প্রতি মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির প্রশিক্ষণকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিঞা। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ ছালেহ। কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও এসএভিপি মনসুর আহমেদ এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিভাগের প্রধান ও এভিপি দেলোয়ার হোসেন দেলু। সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের ইনচার্জ মো. হেদায়েতউল্লাহ। বিজ্ঞপ্তি।