ইউনিয়ন ব্যাংকের নতুন চেয়ারম্যান আহসানুল আলম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিয়ন ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আহসানুল আলম। ছবি: বিজ্ঞপ্তি
ইউনিয়ন ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আহসানুল আলম। ছবি: বিজ্ঞপ্তি

বেসরকারি ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ৬৬তম পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আহসানুল আলম। তিনি চট্টগ্রামের জন্মগ্রহণ করেন। আহসানুল আলম ২০০৪ সাল থেকে এস আলম অ্যান্ড কোম্পানির চিফ এক্সিকিউটিভ হিসেবে কর্মরত থেকে তার পরিবারকে সহযোগিতা করে আসছেন।

বেসরকারি ইউনিয়ন ব্যাংক লিমিটেডের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

আহসানুল আলম জেনেসিস এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী ও হাসান আবাসন (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান। তিনি টেক্সটাইলস এক্সোসোরিজ অ্যান্ড এ্যাপারেলস লিমিটেড ও ওয়েস্টার্ন ডিজাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। এ ছাড়াও তিনি ইনফিনিয়া গ্রুপের চেয়ারম্যান ও নরিনকো ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সম্মানিত পরিচালক।

আহসানুল আলম তার গতিশীল নেতৃত্বের জন্য টেক্সটাইল, গার্মেন্টস এবং ট্রেডিংখাতে সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেছেন। বিজ্ঞপ্তি।