ইউনিয়ন ব্যাংকের প্রধান কার্যালয় উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন অনুমোদনপ্রাপ্ত ইউনিয়ন ব্যাংক লিমিটেডের (ইউবিএল) প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ গতকাল সোমবার ঢাকার ৭২ গুলশান এভিনিউর বাহেলা টাওয়ারে ব্যাংকটির প্রধান কার্যালয়ের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের চেয়ারম্যান শহিদুল আলম, পরিচালকেরা, ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হামিদ মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বলা হয়, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়নে অগ্রণী ভূমিকা পালনে এ ব্যাংক অঙ্গীকারবদ্ধ। বিজ্ঞপ্তি।