ইউনিয়ন ব্যাংকের বড়দিঘীর পাড় শাখা শুভ উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়াহ ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রামের হাটহাজারীতে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের বড়দিঘীর পাড় শাখা শুভ উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শাখাটির শুভ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় হাসান ইকবাল এবং মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা এবং চট্টগ্রামের বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি