ইউনিয়ন ব্যাংকের রেমিট্যান্স সেবা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন ব্যাংকের সব শাখায় রিয়া, এক্সপ্রেস মানি ও আল-আনসারী এক্সচেঞ্জের মাধ্যমে রেমিট্যান্স সেবা সম্প্রতি শুরু হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হামিদ মিয়া সম্প্রতি এ সেবা উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের উপদেষ্টা এস এম আমিনুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ ছালেহ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস এ এম সলিমুল্লাহ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও গুলশান শাখার ব্যবস্থাপক মোকাম্মেল হক চৌধুরী, কোম্পানি সচিব আবদুল হান্নান খান ও হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন মো. রফিকুল ইসলামসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।