ইউপি ইস্যুর দায়িত্ব হস্তান্তরের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেট উপলক্ষে নিজেদের বেশ কিছু দাবি-দাওয়া নিয়ে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে মতবিনিময় করেন বিজিএপিএমইএর নেতারা। সম্প্রতি প্রথম আলোকে দেওয়া এক সাক্ষার‌্যাকারে বিজিএপিএমইএর সভাপতি রাফেজ আলম চৌধুরী এসব বিষয় নিয়ে বিস্তারিত বলেন।রাফেজ আলম বলেন, বিজিএপিএমইএর সদস্যভুক্ত প্রতিষ্ঠানের ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) ইস্যু করে শুল্ক কর্তৃপক্ষ। এতে রপ্তানিকারকেরা কালক্ষেপণ এবং আর্থিক লেনদেনসহ নানামুখী হয়রানির শিকার হন। বহু দেনদরবারের পর গত বছর সমিতিকে ইউপি ইস্যুর দায়িত্ব প্রদানের নীতিগত সিদ্ধান্ত নেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ইতিমধ্যে বন্ড কমিশনারেট অফিস, বিজিএপিএমইএ এবং বিপিজিএমইএর যৌথ উদ্যোগে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করেছে। তিন মাস আগে প্রদর্শন (ডেমোনেস্ট্রেশন) সম্পন্ন হয়েছে। কিন্তু সমিতিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বটি হস্তান্তর করা হচ্ছে না বলে জানান সমিতির সভাপতি।রাফেজ আলম চৌধুরী শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান। তিনি বলেন, ইউপি ইস্যুর দায়িত্ব সমিতিকে দিলে বন্ডারেরা অন্যায়ভাবে অর্থ খরচ, কালক্ষেপণ ও হয়রানির শিকার হবেন না। রপ্তানি বাণিজ্যে গতিশীলতা বৃদ্ধি পাবে।রাফেজ আরও বলেন, গত অর্থবছরে সমিতির সুপারিশে এনবিআর বন্ড লাইসেন্স স্বয়ংক্রিয়ভাবে দুই বছরের জন্য নবায়নের অনুমতি প্রদান করে। কিন্তু আমদানি-প্রাপ্যতা এখনো বন্ড কমিশনারেট অফিস থেকে ইস্যু করা হচ্ছে। এ ক্ষেত্রে ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছেন উল্লেখ করে আমদানি-প্রাপ্যতার বিষয়টি সমিতিকে দেওয়ারও দাবি জানান তিনি। রাফেজ আলম বলেন, অনেক সময় নতুন যন্ত্রাংশ সংযোজন ও পুনর্বিন্যাসের কারণে কারখানা সম্প্রসারণের প্রয়োজন পড়ে। কিন্তু অন্যত্র কারখানা সম্প্রসারণের স্থানকে একই লাইসেন্সের অন্তর্ভুক্ত করতে চাইলে তা করা হয় না। এ কারণে বেশ কিছু শিল্পপ্রতিষ্ঠান তাদের কার্যক্রম সম্প্রসারণ করতে পারছে না। ফলে রপ্তানি বৃদ্ধি করা সম্ভব হচ্ছে না। এ জন্য তিনি রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোয় গতিশীলতা আনতে অব্যাহত (কনটিনিউয়াস) বন্ডের সুবিধা দেওয়ার দাবি করেন।রাফেজ আলম রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের ক্ষেত্রে শূন্য দশমিক ২৫ শতাংশ হারে উর‌্যাসে কর কর্তন, পণ্য সরবরাহকাজে ব্যবহারের জন্য প্রত্যেক প্রতিষ্ঠানকে একটি করে শুল্কমুক্ত ডেলিভারি ভ্যান (পিকআপ) আমদানির সুযোগ প্রদান, কারখানার বাড়িভাড়ার ওপর কর শূন্য করারও দাবি জানান। একই সঙ্গে তিনি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের মতো পোশাক খাতের সরঞ্জাম এবং মোড়কপণ্যের এ খাতটিতে নগদ সহায়তা দাবি করেন।