ইউপি পর্যায়ে দেশের প্রথম ডিজিটাল বাজেট ঘোষণা পূর্ণিমাগাতীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়ন পরিষদে ডিজিটাল পদ্ধতিতে বাজেট পেশ করা হয়েছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা এটাকে দেশে ইউনিয়ন পরিষদ পর্যায়ে প্রথম বাজেট হিসেবে দাবি করেন।পূর্ণিমাগাতী ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গাজী খোরশেদ আলম এক কোটি টাকার এই বাজেট পেশ করেন।ইউনিয়ন পরিষদের সম্মেলন কেন্দ্রে গত শনিবার বাজেট উপস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মো. শফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন নওগাঁ-৩ আসনের সাংসদ আকরাম হোসেন চৌধুরী, ইউএনডিপির প্রতিনিধি ইরারাত খান চৌধুরী, এলজিএসপির প্রতিনিধি আজিজুর রহমান ও উল্লাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা অতুল চন্দ্র সরকার।