ইউপিজিডির পরিচিতি অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডি) বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিওর দর নির্ধারণের লক্ষ্যে ঢাকায় সম্প্রতি এক রোড শো বা পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করেছে।ঢাকার একটি হোটেলে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউপিজিডির চেয়ারম্যান মো. আব্দুল মুবিন। এতে বক্তব্য দেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মঈনউদ্দিন হাসান রশীদ, উপদেষ্টা সৈয়দ আব্দুল মায়ীদ, প্রধান অর্থ কর্মকর্তা এবাদাত হোসেন ভূঁইয়া, এলবিআইএলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাকিল ইসলাম ভূঁইয়া ও আইসিবি-সিএমএলের সিইও মশিউর রহমান। বিজ্ঞপ্তি।