ইউপিজিডির বার্ষিক সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঢাকার আর্মি গলফ ক্লাবে গত শনিবার ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ইউপিজিডি) নবম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির চেয়ারম্যান জেনারেল (অব.) মোহাম্মদ আব্দুল মুবীনের সভাপতিত্বে শেয়ারহোল্ডাররা ৩০ জুন সমাপ্ত গত ১৮ মাসের জন্য মোট ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন, যার ৮০ শতাংশ অন্তর্বর্তীকালীন এবং ৪৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ। সভায় আরও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য হাসান মাহমুদ রাজা, আহমেদ ইসমাইল হোসেন, খোন্দকার মইনুল আহ্সান শামিম, ফরিদুর রহমান খান, আবুল কালাম আযাদ প্রমুখ। বিজ্ঞপ্তি।