ইউবিটিআইয়ের শিক্ষানবিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্স শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের (ইউবিটিআই) শিক্ষানবিশ কর্মকর্তাদের মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হামিদ মিঞা। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপদেষ্টা এস এম আমিনুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ ছালেহ, এসইভিপি এস এ এম সলিমুল্লাহ, ইভিপি ও গুলশান শাখার ব্যবস্থাপক এ কে এম মোকাম্মেল হক চৌধুরী, মানবসম্পদ উন্নয়ন বিভাগের প্রধান ও এসভিপি মো. মাইনুল ইসলাম চৌধুরী। সভাপতিত্ব করেন ইউবিটিআইয়ের ইনচার্জ মো. হেদায়েত উল্লাহ। বিজ্ঞপ্তি।