ইউরো অঞ্চলে এবার মন্দার কবলে পড়ল ইতালি-নেদারল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ইউরো অঞ্চলের দুটি বৃহৎ অর্থনৈতিক দেশ ইতালি ও নেদারল্যান্ড মন্দার কবলে পড়ে গেছে।সর্বশেষ তথ্য-উপাত্তে এমনটিই বলা হয়েছে। এর আগে ইউরো অঞ্চলে গ্রিস, পর্তুগাল ও বেলজিয়াম মন্দার কবলে পড়ে।ইউরোপের ১৭টি দেশকে নিয়ে গঠিত ইউরো অঞ্চলের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড আলোচ্য প্রান্তিকে শূন্য দশমিক ৩ শতাংশ কমেছে। তৃতীয় প্রান্তিকে অবশ্য ইউরো অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছিল শূন্য দশমিক ১ শতাংশ।অন্যদিকে, বিশ্বের বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্রে প্রবৃদ্ধি হয়েছে শূন্য দশমিক ৭ শতাংশ।ইতালি ও নেদারল্যান্ড—উভয় দেশের অর্থনীতিতেই তাদের চলতি অর্থবছরের চতুর্থ প্রান্তিকে শূন্য দশমিক ৭ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। এ নিয়ে টানা দুই প্রান্তিকে দেশ দুটির অর্থনীতি সংকুচিত হওয়ার প্রবণতা দেখা গেল।এ ছাড়া জার্মানির অর্থনীতিতে ২০০৯ সালের পর প্রথমবারের মতো ত্রৈমাসিক হিসাবে প্রবৃদ্ধি নেতিবাচক হয়েছে। অর্থবছরের চতুর্থ প্রান্তিকে দেশটির অর্থনীতিতে আগের প্রান্তিকের চেয়ে শূন্য দশমিক ২ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। এর আগের প্রান্তিকে জার্মানিতে অবশ্য শূন্য দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল।তবে বিস্ময়করভাবে ফ্রান্সের অর্থনীতিতে আলোচ্য সময়ে রপ্তানি-আয় বাড়ার সুবাদে শূন্য দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বিবিসি।