ইউরো অঞ্চলে মূল্যস্ফীতি কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপের ১৭টি দেশকে নিয়ে গঠিত ইউরো অঞ্চলে মূল্যস্ফীতি কমেছে। এই অঞ্চলে গত সেপ্টেম্বরে মূল্যস্ফীতির হার আগের বছরের একই সময়ের চেয়ে ২ দশমিক ৬ শতাংশ বেশি হয়েছে। তবে তা প্রত্যাশার চেয়ে কম।আলোচ্য মাসে ইউরো অঞ্চলে মূল্যস্ফীতি ২ দশমিক ৭ শতাংশে দাঁড়াবে বলে ইতিপূর্বে পূর্ভাবাস দেওয়া হয়েছিল। তবে গত আগস্টের হিসাব ধরলে মূল্যস্ফীতি অপরিবর্তিত রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান কার্যালয় ইউরোস্ট্যাট এই উপাত্ত প্রকাশ করেছে। তাদের মতে, ইউরো অঞ্চলে মূল্যস্ফীতি কিঞ্চিত কমলেও তা এখনো ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রয়েছে। ইসিবি এই অঞ্চলে মূল্যস্ফীতির হার ২ শতাংশের নিচে রাখার কথা বলেছে। খবর এপি ও ইউএনবির।এদিকে বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, মূল্যস্ফীতির বর্তমান প্রবণতার করণে ইসিবির আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য সভায় এ অঞ্চলের প্রধান বা নীতিনির্ধারণী সুদহার শূন্য দশমিক ৭৫ শতাংশ থেকে আরও কমাতে পারে। বর্তমানে ইউরো অঞ্চলের সুদহার রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।যে ১৭টি দেশকে নিয়ে ইউরো জোন বা অঞ্চল গঠিত হয়েছে সেগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, সাইপ্রাস, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ড, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া ও স্পেন।