ইউরো অঞ্চলে সর্বকালের সর্বোচ্চ বেকারত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরো অঞ্চলে গত ফেব্রুয়ারি মাসে বেকারত্ব বেড়ে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়েছে। তবে ১৭ জাতির ইউরো অঞ্চলের দক্ষিণের দেশগুলোতে ঋণসংকটের কারণে সবচেয়ে বেশি বেকারত্ব দেখা দিয়েছে।টানা ১০ মাসের মতো ফেব্রুয়ারিতে ইউরো অঞ্চলে বেকারত্ব বৃদ্ধি পায়। এই মাসে ওই অঞ্চলে বেকারত্ব বেড়ে ১০ দশমিক ৮ শতাংশে উন্নীত হয়। যেটাকে ইউরোস্ট্যাট ডেটা এজেন্সি ইউরোপে একক মুদ্রা ইউরো চালু-পরবর্তী ১৫ বছরে ইউরো অঞ্চলে সর্বোচ্চ বেকারত্বের রেকর্ড বলে চিহ্নিত করেছে। খবর এএফপির। গত সোমবার এই তথ্য-উপাত্ত প্রকাশ করা হয়।ইউরো অঞ্চলের নেতারা বিদ্যমান মন্দা মোকাবিলার মাধ্যমে প্রবৃদ্ধি অর্জন ও কর্মসংস্থানের কৌশল জোরদার করতে চান। এ জন্য তাঁদের বাজেট কাটছাঁট করার মতো অজনপ্রিয় পদক্ষেপসহ সংস্কার কর্মসূচি অব্যাহত রাখতে হবে। যাতে বাজারে আস্থা ফিরে আসে।মন্দা ক্রমান্বয়ে গোটা ইউরো অঞ্চলকে গ্রাস করে চলেছে। এক জরিপে দেখা গেছে যে এই অঞ্চলের সদ্য সমাপ্ত মার্চ মাসে ম্যানুফেকচারিং বা উৎপাদন খাতের কার্যক্রম কমে তিন মাসের সর্বনিম্ন পর্যায়ে গেছে। ম্যানুফেকচারিং বা উৎপাদন খাতের কার্যক্রমে ভাটা পড়ার প্রবণতা লক্ষ করা গেছে ইউরো অঞ্চলের শীর্ষ অর্থনীতি জার্মানি আর ফ্রান্সেও।