ইউরো-সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে বিশ্বব্যাংক সহায়তা দেবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোপের অভিন্ন মুদ্রা ইউরোর সংকটের ফলে পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ার যেসব দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সহায়তা করবে বিশ্বব্যাংক।বিশ্বব্যাংক এ জন্য দুই হাজার ৭০০ কোটি ডলারের একটি সহায়তা তহবিল প্রস্তুত করছে বলেও জানিয়েছে।এ প্রসঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বরার্ট জোয়েলিখ বলেছেন, পশ্চিম ইউরোপের বড় বড় অর্থনীতির ওপর ইউরো অঞ্চলে সংকটের নেতিবাচক প্রভাবের বিষয়টি বিশ্বজুড়ে বড়ভাবে আলোচনায় এসেছে। অথচ এই সংকট পূর্ব ইউরোপের উদীয়মান দেশগুলো, বিশেষ করে দক্ষিণ-পূর্ব ও মধ্য ইউরোপের গরিব দেশগুলোতেও আঘাত হেনেছে।উল্লেখ্য, দুই বছরের বেশি সময় ধরে ইউরো অঞ্চলে আর্থিক সংকট চলছে। গ্রিসের রাষ্ট্রীয় ঋণের সংকট থেকেই এটা ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। সূত্র: এএফপি।