ইউরোপে গাড়ি বিক্রি কমে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপের বাজারে গাড়ির বিক্রি কমে গেছে। এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত টয়োটা, ফিয়াট ও ফোর্ডের মতো ব্র্যান্ডগুলোর বিক্রি কমে গেছে ২০ শতাংশের ওপরে। খবর বিবিসি অনলাইনের।গত বছর বিভিন্ন মডেলের গাড়ি বিভিন্ন কারিগরি কারণে বাজার থেকে তুলে নেওয়ার ফলে গাড়ির বাজারে এর দীর্ঘস্থায়ী প্রভাব সৃষ্টি হয়েছে বলে বিশ্লেষকেরা মনে করছেন।বিশ্বের তিনটি বিখ্যাত গাড়িনির্মাতা প্রতিষ্ঠান নিজেদের মতো করে ইউরোপে বিক্রি কমে যাওয়ার একটা হিসাব করেছে। এই হিসাবে দেখা যাচ্ছে, ২০১০ সালের সেপ্টেম্বরে ইউরোপের সবচেয়ে জনপ্রিয় গাড়ির ব্র্যান্ড ফিয়াটের বিক্রি প্রায় ২১ শতাংশ কমে যায়। আরেক জনপ্রিয় ব্র্যান্ড ফোর্ডের বিক্রি নেমে যায় ২০ শতাংশ। এর পাশাপাশি অ-ইউরোপীয় গাড়ির ব্র্যান্ড টয়োটার বিক্রি কমেছে ২১ শতাংশ। সব মিলিয়ে ইউরোপের বিভিন্ন দেশে নতুন গাড়ির রেজিস্ট্রেশন কমে গেছে ৯ দশমিক ২ শতাংশ। এর মধ্যে গাড়ি বিক্রি কমেছে ব্রিটেনে ৮ দশমিক ৯ ও জার্মানিতে ৮ দশমিক ২ শতাংশ। ইউরোপের দেশগুলোর মধ্যে গাড়ি বিক্রি সবচেয়ে বেশি কমেছে স্পেনে। স্পেনে এই হার ২৭ শতাংশ।