ইউরোপে জাপানি গাড়ির বিক্রি কমে গেছে
ইউরোপের অর্থনৈতিক সংকট সেখানকার বাজারে জাপানি গাড়ির বিক্রি ব্যাহত করছে। নভেম্বর মাসে ইউরোপের বাজারে জাপানি গাড়ির বিক্রি অনেকটাই কমে গেছে বলে বিবিসি অনলাইনে আজ বৃহস্পতিবার প্রকাশিত এক খবরে জানা গেছে। এ নিয়ে পরপর তিন মাস ইউরোপের বাজারে জাপানি গাড়ির বিক্রি কমে গেল। বিশ্লেষকেরা মনে করেন, ইউরোপের অব্যাহত অর্থনৈতিক সংকট নতুন বছরে গাড়ির বাজারকে আরও অস্থির করে তুলতে পারে।অর্থনৈতিক সংকটের কারণে গোটা ইউরোপে জনগণ এক ধরনের কৃচ্ছ্রতা সাধনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। সে কারণে সাধারণ মানুষ নিজেদের ক্রয়ক্ষমতাও সংকুচিত করে ফেলেছে। পুরো ব্যাপারটিরই প্রভাব পড়েছে গাড়ির বাজারে।এদিকে ইউরোপের অন্যতম দেশ ইতালিতেও নভেম্বর মাসে গাড়ি বিক্রি অনেকটাই কমে গেছে। গাড়ি বিক্রি কমে যাওয়ার এই হার ২১ দশমিক ১৩।বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ইতালিতে গাড়ির বাজার মন্দাপূর্ববর্তী অবস্থায় ফিরে আসতে ২০১৪ সাল পর্যন্ত সময় লেগে যেতে পারে।