ইউরোপের পাঁচ দেশের ঋণমান কমাল ফিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা ফিচ ইউরোপের কয়েকটি দেশের সার্বভৌম ঋণমান কমিয়ে দিয়েছে। দেশগুলো হলো: বেলজিয়াম, সাইপ্রাস, ইতালি, স্লোভেনিয়া ও স্পেন। সেই সঙ্গে ফিচ আগামী দুই বছরের মধ্যে দেশগুলোর ক্রেডিট রেটিং বা ঋণমান আরও কমানোর ইঙ্গিত দিয়েছে।ঋণমানে অবনমন ঘটা এসব দেশ স্বল্প মেয়াদে মুদ্রা ও আর্থিক দিক ব্যবস্থাপনার দিক থেকে ঝুঁকির মধ্যে রয়েছে বলে ফিচ উল্লেখ করেছে।ফিচের মূল্যায়নে ইতালির ঋণমান এ প্লাস থেকে কমে এ মাইনাস, স্পেনের এএ মাইনাস থেকে এ, বেলজিয়াম এএ প্লাস থেকে এএ, স্লোভেনিয়া এএ মাইনাস থেকে এ এবং সাইপ্রাসের বিবিবি থেকে বিবিবি মাইনাস হয়েছে। এ ছাড়া আয়ারল্যান্ডে ঋণমান বিবিবি প্লাস হয়েছে।ফিচের মতে, এসব দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির অবনতি ঘটেছে।ঋণমান নামিয়ে দেওয়ার ফলে আন্তর্জাতিক আর্থিক বাজার থেকে ঋণ নেওয়া এসব দেশের জন্য ব্যয়বহুল হয়ে পড়বে।মোটাদাগে ঋণমান বলতে কোনো দেশ বা প্রতিষ্ঠানের ঋণের সক্ষমতা নির্ণয় করা হয়। অর্থাৎ একটি দেশ আন্তর্জাতিক বাজার থেকে বন্ডের মাধ্যমে ঋণ নিলে তা ফেরত দিতে কতটুকু সক্ষম হবে—ঋণমান তা বোঝায়। খবর এএফপির।