ইউরোপের শেয়ারবাজারে পতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপের প্রধান শেয়ারবাজারগুলোতে দরপতন ঘটেছে। এর মধ্যে লেনদেনের শুরুতেই যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির শেয়ারবাজারে মূল্যসূচকে ১ শতাংশের মতো দরপতন হয়েছে।ইউরো জোনের মন্দার কবলে পড়া গ্রিসের বেসরকারি খাতের ঋণদাতাদের ওপর কম সুদে ঋণ প্রদানের চাপ অব্যাহত রাখায় ইউরোপীয় শেয়ারবাজারে দরপতনের অন্যতম কারণ বলে মনে করেন বিশ্লেষকেরা।এদিকে বিশ্বের প্রধানতম অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন দেখা গেছে।সোমবার বিকেলের দিকে ইউরো জোনের অর্থমন্ত্রীরা বলেন, গ্রিসের বেসরকারি খাতের ঋণদাতাদের ৪ শতাংশের কম সুদে ঋণ দিতে হবে। তাঁরা চলতি সপ্তাহের মধ্যেই এ ব্যাপারে ঐকমত্যে পৌঁছাতে দেশটির বেসরকারি খাতের ঋণদাতাদের তাগিদ দিয়েছেন।গ্রিসের বেসরকারি খাতের ঋণদাতারা বর্তমানে ৪ শতাংশ সুদে ঋণ প্রদান করছেন। তাঁরা এই হারের কমে ঋণ দেওয়ার চাপ বা পরামর্শ প্রত্যাখ্যান করে আসছেন। এদিকে মন্দাকবলিত গ্রিসের এখন আর্থিক পুনরুদ্ধার তহবিল পেতে হলে একটি চুক্তি করা প্রয়োজন। আর এই তহবিল নেওয়া ছাড়া গ্রিসের পক্ষে আগামী মার্চের মধ্যে ঋণ পরিশোধ করা সম্ভব নয়।ইউরো জোনের অর্থমন্ত্রীরা নিশ্চিত করেছেন যে গ্রিসের জন্য ১৩ হাজার কোটি ইউরোর তহবিল তৈরি রয়েছে, যা ১৬ হাজার ৯০০ কোটি মার্কিন ডলার বা ১০ হাজার ৮০০ কোটি পাউন্ডের সমান। তবে এই তহবিল থেকে অর্থ পাওয়ার আগে গ্রিসকে কাঠামোগত সংস্কার কর্মসূচি জোরদার করতে হবে, যাতে অর্থনীতিতে গতি আনা যায়।গ্রিসের বেসরকারি খাতের কার্যক্রমে পাঁচ মাস পরে চলতি জানুয়ারিতে অগ্রগতির লক্ষণ দেখা গেছে। বিবিসি অবলম্বনে।