ইউল্যাবে সাসটেইনেবল লিভিংয়ের ওপর প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাষাবাদ সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ নিচ্ছেন অংশগ্রহণকারীরা। ছবি: বিজ্ঞপ্তিতে
চাষাবাদ সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ নিচ্ছেন অংশগ্রহণকারীরা। ছবি: বিজ্ঞপ্তিতে

সাসটেইনেবল লিভিংয়ের ওপর একটি আউটডোর ইন্টারঅ্যাকটিভ কোর্সের আয়োজন করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টির মোহাম্মদপুরের রামচন্দ্রপুরে নিজস্ব ক্যাম্পাসে এ ক্লাস অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ ক্লাসে শিক্ষার্থীরা ‘স্কিলস ফর লাইফ’ প্রশিক্ষণ কর্মসূচির আওতাভুক্ত। উচ্চ মাধ্যমিক ও এ লেভেল পরীক্ষায় সম্প্রতি উত্তীর্ণ শিক্ষার্থীরা এ ক্লাসে অংশ নেন। ক্লাসগুলো পরিচালনা করেন ইউল্যাবের অনুষদ সদস্য হামিদুল হক, শাহানা আফরোজ চৌধুরী ও শফিকুল ইসলাম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বক্তৃতা প্রদান, দলগত আলোচনা, ব্যক্তিগত প্রকল্প এবং কর্মশালার সমন্বয়ে ক্লাসগুলো সাজানো হয়। অংশগ্রহণকারীরা প্রাকৃতিকভাবে চাষাবাদ সম্পর্কে হাতে-কলমে অভিজ্ঞতা নেয়। ক্লাসগুলোর লক্ষ্যে পৃথিবীর সবুজ ভবিষ্যৎ নিশ্চিতকরণের জন্য দক্ষ, বুদ্ধিমান ও চিন্তাশীল প্রজন্ম তৈরি করা। সাসটেইনেবল লিভিং ও গ্রিন লিভিংয়ের ওপরে প্রশিক্ষণ দেওয়া হয়। বাসযোগ্য পৃথিবীর অবাসযোগ্য হয়ে ওঠার পেছনের সমস্যাগুলো, এ সমস্যা দূরীকরণে সাসটেইনেবল লিভিংয়ের প্রয়োজনীয়তা, জৈব চাষ পদ্ধতি অনুশীলন এবং প্রকৃতি ধ্বংস না করে এর পাশে থেকে বাঁচার কৌশল শিক্ষালাভ করে অংশগ্রহণকারীরা।
পুঁথিগত জ্ঞানের পাশাপাশি জীবনের প্রতিটি ক্ষেত্রে যথাযথ যোগ্যতা ও দক্ষতার পরিপূর্ণ বিকাশে সহায়তার জন্য ইউল্যাব আয়োজন করেছে ‘স্কিলস ফর লাইফ’ প্রশিক্ষণ কর্মসূচি। ‘স্কিলস ফর লাইফ’ কর্মসূচির অধীনে শিক্ষার্থীরা ইংরেজি ও তথ্যপ্রযুক্তিগত জ্ঞানার্জনের পাশাপাশি ভবিষ্যতে প্রত্যাশিত ক্ষেত্রে ক্যারিয়ার গঠনে করণীয় নির্ধারণ, সামাজিক দায়বদ্ধতা, নিয়মিত সঞ্চয় প্রকল্প গ্রহণ ও অনাকাঙ্ক্ষিত দুর্যোগে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ পায়।
৩০ জুলাই ১২৯ জন ছাত্রছাত্রী নিয়ে শুরু হওয়া এই প্রশিক্ষণ শেষ হবে এ মাসের ২৯ আগস্ট শেষ হবে বিজ্ঞপ্তিতে জানানো হয়।