ইউল্যাবের কোষাধ্যক্ষ হলেন মিলন কুমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিলন কুমার
মিলন কুমার

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের কোষাধ্যক্ষ পদে অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য্য যোগ দিয়েছেন। আগামী চার বছরের জন্য তিনি এ পদে নিয়োগ পেয়েছেন।
ইউল্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য কোষাধ্যক্ষ পদে মিলন কুমারকে নিয়োগের জন্য সম্মতি দেন। ২১ জুন থেকে এ নিয়োগ কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য্য বর্তমানে ইউল্যাবের স্কুল অব বিজনেসের অ্যাকাউন্টিং অধ্যাপক ও ইন্টার্নশিপ প্রোজেক্ট-এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১০ সালের ২ মে ইউল্যাবের হেড অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে যোগ দেন। এর আগে আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৮ বছর শিক্ষকতা করেন। পরে প্রিমিয়ার ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।