ইউসিবি এক্সপ্রেসের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নারায়ণগঞ্জের রুপগঞ্জে সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ইলেকট্রনিক বুথ ইউসিবি এক্সপ্রেসের উদ্বোধন করা হয়েছে। ইউসিবির চেয়ারম্যান এম এ সবুর এর উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ আলী। ইউসিবি এক্সপ্রেসের মাধ্যমে সরাসরি ক্যাশ লেনদেন ছাড়া সব ধরনের ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করা যাবে। যেমন অ্যাকাউন্ট খোলা, লোন প্রসেসিং, কার্ড সার্ভিস (ডেবিট, ক্রেডিট), চেক বই রিক্যুইজিশন ও ডেলিভারি, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ইউটিলিটি বিল প্রদান, ইউক্যাশ, ফান্ড ট্রান্সফার প্রভৃতি। বিজ্ঞপ্তি