প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ও ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএইড) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ডেভেলপমেন্ট ক্রেডিট অথরিটি (ডিসিএ) নামে আংশিক ঋণ গ্যারান্টির চুক্তিটি সম্প্রতি রাজধানীর গুলশানে মার্কিন দূতাবাসে সম্পাদিত হয়। এতে স্বাক্ষর করেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী, ইউএসএইডের মিশন ডিরেক্টর জানিনা জারুজেলস্কি এবং ভাইস প্রেসিডেন্ট ও অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটির ব্যবস্থাপনা পরিচালক এম রবিন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শহিদুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সোহরাব মোস্তফা, ভাইস প্রেসিডেন্ট মমতাজ আহমেদ, ইউএসএইডের ডেপুটি মিশন ডিরেক্টর পল সাবাটাইন প্রমুখ। বিজ্ঞপ্তি।