প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ও ইমপেরিয়াল হসপিটালের মধ্যে একটি চুক্তি গত রোববার স্বাক্ষরিত হয়েছে। এতে স্বাক্ষর করেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী এবং ইমপেরিয়াল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আমজাদুল ফেরদৌস চৌধুরী। অন্যদের মধ্যে ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে শামসি তাবরেজ, শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফারমান আর চৌধুরী, স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সালেহিন, এনআরবি গ্লোবাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক
মো. আবদুল কুদ্দুস, বাংলাদেশ কমার্স ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী এ এস এম আনিসুল কবির এবং ফারইস্ট ফিন্যান্স ও ইনভেস্টমেন্টের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএফও হাফিজুর রহমান। বিজ্ঞপ্তি।