ইউসিবি ও উত্তরা ক্লাবের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ও উত্তরা ক্লাব লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে ইউসিবির চেয়ারম্যান এম এ সবুর ও উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট নাসির ইউ মাহমুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী, ‘ইউসিবি ফ্যামিলি লাউঞ্জ’ নামে পরিচিত উত্তরা ক্লাবের লাউঞ্জ স্পনসর করবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। বিজ্ঞপ্তি।