প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ও গুলশান ক্লাবের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইউসিবির করপোরেট অফিসে ব্যাংকের চেয়ারম্যান এম এ সবুরের উপস্থিতিতে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী ও গুলশান ক্লাবের প্রেসিডেন্ট আবু খায়ের মোহাম্মদ শাখাওয়াত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী গুলশান ক্লাবের সদস্যরা ইউসিবির প্রায়রিটি ব্যাংকিং ডিভিশন-ইমপেরিয়াল ব্যাংকিং থেকে বিশেষায়িত সুবিধা পাবেন। ট্রানজেকশনাল অ্যাকাউন্ট খোলার মাধ্যমে গুলশান ক্লাবের সদস্যরা আজীবন ফ্রি প্লাটিনাম ক্রেডিট কার্ড ও ইমপিরিয়াল ব্যাংকিং সুবিধা পাবেন। এ ছাড়া ইউসিবির রিটেল লেন্ডিং পণ্যে হ্রাসকৃত ইন্টারেস্ট ও শূন্য প্রসেসিং ফি সুবিধা পাবেন। বিজ্ঞপ্তি।