ইউসিবি ও টেক ওয়ান গ্লোবালের মাইক্রোসফট এন্টারপ্রাইজ চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) ও টেক ওয়ান গ্লোবাল (প্রা.) লিমিটেডের মধ্যে মাইক্রোসফট এন্টারপ্রাইজ চুক্তি হয়েছে। গত সোমবার ইউসিবিএলের করপোরেট অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী, টেক ওয়ান গ্লোবাল (প্রা.) লিমিটেডের সিওও ওয়াসান্তা উইরাকোন, কান্ট্রি জেনারেল ম্যানেজার লাহিরু মুনিন্দ্রাদাসা এবং মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় টেক ওয়ান গ্লোবাল ইউসিবিএলকে সেরা দর প্রদানের নিশ্চয়তা দিচ্ছে, যার ফলে ইউসিবিএল সহজে সফটওয়্যার লাইসেন্স কিনতে পারবে। বিজ্ঞপ্তি।