প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের প্রধান কার্যালয়ে সম্প্রতি ব্যাংকটির সঙ্গে বিকাশ লিমিটেডের একটি চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় বিকাশের ডিস্ট্রিবিউটর কালেকশন ও পেমেন্ট সার্ভিস ট্রানজিট রিয়েল টাইম কালেকশন ইউসিবি ব্রাঞ্চ নেটওয়ার্কের মাধ্যমে সম্পন্ন হবে। ইউসিবির করপোরেট ক্যাশ ম্যানেজমেন্ট ও মার্কেটিং ডিভিশনের তত্ত্বাবধানে এই কালেকশন হবে। ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শহিদুল ইসলাম এবং বিকাশের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মঈনউদ্দীন মোহাম্মদ রাগীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি।