প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এক কোটি টাকা অনুদান দিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। জাতিসংঘের চ্যাম্পিয়নস অব দ্য আর্থ পুরস্কারে ভূষিত হওয়ায় অভিনন্দন জানাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তাঁর হাতে অনুদানের চেক তুলে দেন ব্যাংকের পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এম এ সবুর এবং পরিচালক শওকত আজিজ রাসেল। বিজ্ঞপ্তি।