প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) ও টোটাল এয়ার সার্ভিসেসের (এয়ার এশিয়া বাংলাদেশের জেনারেল সেলস এজেন্ট) মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন ইউসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী ও টোটাল এয়ার সার্ভিসেসের চেয়ারম্যান কে এম মুজিবুল হক। চুক্তি অনুযায়ী ইউসিবিএলের ডেবিট ও ক্রেডিট কার্ড ভোক্তারা টোটাল এয়ার সার্ভিসেস থেকে টিকিট কেনায় ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে বিশেষ ভাড়ার সুবিধা পাবেন। বিজ্ঞপ্তি।