ইউসিবিএল ও প্রাণ গ্রুপের চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) ও প্রাণ গ্রুপের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী ইউসিবিএল বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) আওতায় প্রাণ গ্রুপকে ইলেকট্রনিক পদ্ধতিতে অর্থ স্থানান্তর সেবা দেবে।ইউসিবিএলের এমডি এম শাহজাহান ভূঁইয়া এবং প্রাণ গ্রুপের অর্থ পরিচালক উজমা চৌধুরী এ চুক্তিতে সই করেন। এ সময়ইউসিবিএলের অতিরিক্ত এমডি শফিকুল আলম ও তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান মুহাম্মদ এইচ কাফী এবং প্রাণ গ্রুপের এজিএম সেলিমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।