ইউসিবিএল ও প্রাসাদ প্যারাডাইজের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) এবং কক্সবাজারের প্রাসাদ প্যারাডাইজ, ক্লোসেস্ট বিচ হোটেল অ্যান্ড রিসোর্টের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, এখন থেকে ইউসিবির সব ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা প্রাসাদ প্যারাডাইজে বিশেষ মূল্যছাড়সুবিধা ভোগ করবেন।ইউসিবির কার্ড বিভাগের প্রধান শাহাদাত হোসেন এবং প্রাসাদ প্যারাডাইজের বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান মাহমুদ আহমেদ সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম, উপব্যবস্থাপনা পরিচালক মির্জা মাহমুদ রফিকুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু সাদেক মিয়াসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।