প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) বিশেষ সাধারণ সভা (ইজিএম) গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।সভায় ইউসিবির ৩৫০ কোটি টাকার নন-কনভার্টেবল সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করা হয়।এতে সভাপতিত্ব করেন ইউসিবির চেয়ারম্যান আখতারুজ্জামান চৌধুরী। সভায় ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম এ সবুর, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান, পরিচালক কাজী এনামুল হক, এম এ কালাম, বজল আহমেদ, সাব্বির আহমেদ, নূর উদ্দিন জাভেদ, নূরুল ইসলাম চৌধুরী, রিয়াদ জাফর চৌধুরী, তানভীর খান, আহমেদ আরিফ বিল্লাহ, এমরান আহমেদ ও সিতারা বেগম উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের এমডি এম শাহজাহান ভূঁইয়া, অতিরিক্ত এমডি শফিকুল আলম, ডিএমডি মামুন -উর-রশীদ ও মির্জা মাহমুদ রফিকুর রহমান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।